বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলের জন্য গাজীপুর পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪৬২ সময় দেখুন

কবির আকন্দ-শ্রীপুর উপজেলা প্রতিনিধি (গাজীপুর), ২৬ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাজীপুর জেলা শাখা গাজীপুর জেলা পুলিশ সুপারের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে। মাদক নিয়ন্ত্রণ ও সমাজ থেকে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলার সভাপতি ইয়াসিন আরাফাত, জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান, জেলা এইচআরডি সম্পাদক আনিসুর রহমান রুমি এবং অন্যান্য জেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

 

দায়িত্বশীলরা বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি, যা আমাদের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই বিপদ মোকাবেলায় প্রশাসনের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।”

 

তারা গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার, মাদক ব্যবসায়ী চক্রের দৌরাত্ম্য ও তরুণদের মধ্যে মাদকাসক্তির বিস্তার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশাসনের পক্ষ থেকে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

 

পুলিশ সুপার স্মারকলিপি গ্রহণ করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন এবং সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর