বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

ধামরাই পৌর ছাত্রদলের পক্ষে পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৬৪৪ সময় দেখুন

শাহরিয়ার ফেরদৌস-ধামরাই উপজেলা প্রতিনিধি (ঢাকা), ২৬ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বৃহস্পতিবার (২৬ জুন) সকাল হতে ধামরাই সরকারি  কলেজ কেন্দ্রের সামনে আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রম শুরু হয়।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারুণ্যের প্রতীক, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠন পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরন করেন।

 

এরই ধারাবাহিকতায় ধামরাই পৌর ছাত্রদল হতে ধামরাইয়ের বিভিন্ন স্কুল কলেজের সামনে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন। গরমে যেন কেউ অসুস্থ না হয়ে পড়ে সেজন্য কেন্দ্রের বাইরে অবস্থানরত ছাত্রদল নেতাকর্মীরা প্রস্তুত ছিলেন।

 

পৌর ছাত্রদল নেতা দেওয়ান মাশরাফি স্বচ্ছ বলেন, পরীক্ষার্থী অভিভাবকদের সহায়তা দিতে আমরা প্রস্তুত ছিলাম ও আমাদের এই কার্যক্রম ধারাবাহিক রাখার চেষ্টা করবো।

 

ধামরাই ছাত্রদল সবসময় ছাত্র  বান্ধব পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর।  তিনি আরো বলেন ধামরাই ছাত্রদল প্রতিটি স্কুল-কলেজ পরীক্ষাথীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরন করছেন। আমরা চাই সমাজে ভালো কাজের প্রতিযোগিতা হোক।

এ ধরনের গঠনমূলক কার্যক্রম স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরা ছাত্রদলের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর