বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

টাঙ্গাইলের সকল সরকারি প্রাথমিক স্কুলে একযোগে বৃক্ষরোপণ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৪৪ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-ভ্রাম্যামান প্রতিনিধি, ২৫ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট):  ফুলের সাথে বিকশিত হোক আগামীর প্রজন্ম” এই স্লোগান নিয়ে টাঙ্গাইলের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসুচি পালন করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে টাঙ্গাইল সদর উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

 

জানা যায়, টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় ১ হাজার ৬২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ১টি কৃষ্ণচূড়া, ১টি জারুল এবং ১টি সোনালু গাছের চারা রোপন করা হয়।

 

কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্ল্যা আল মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ সময় জেলা প্রশাসক শরীফা হক বলেন, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৪ হাজার ৮৬৯টি গাছ লাগানো হয়েছে। এই গাছগুলো স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা পরিচর্যা করবেন। এ ধরণের কার্যক্রম অব্যহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর