বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

ববি শিক্ষার্থী অপহরণ করে সব ছিনিয়ে নিলো অপহরণকারীরা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫১৩ সময় দেখুন

ক্যম্পাস প্রতিনিধি-বরিশাল বিশ্ববিদ্যালয়, ২৪ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে, তবে মুক্তিপন না পেয়ে তার সবকিছু রেখে ছেড়ে দিয়েছে অপহরনকারীরা। গতকাল বরিশাল থেকে ঝিনাইদহ যাওয়ার পথে এই অপহরণের শিকার হন ভুক্তভোগী শিক্ষার্থী। তার নাম মো. আসাদ, তিনি বিশ্ববিদ্যালয়ের ১১ তম ব্যাচের ছাত্র।

 

সহপাঠী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তার চাচা মারা যাওয়ায় আজ ভোরে তিনি বরিশাল থেকে বাড়ি ঝিনাইদহে যাওয়ার পথে মাদারিপুরে আটকিয়ে মুক্তিপণ দাবি করা হয়। অপহরনকারীরা পরিবারের সঙ্গে ০১৫১৮৪৯৫৬০৯ নম্বর থেকে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করে। বিষয়টি পরিবারের মাধ্যমে জানাজানি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের সহযোগিতা নেন,প্রশাসনের তৎপরতার খবর পেয়ে অপহরনকারীরা তার সব কিছু রেখে তাকে ছেড়ে দেন। পরে প্রশাসন তাকে উদ্ধার করে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে।

 

এ বিষয়ে আসাদের সহপাঠী রাফিদ হাসান জানান, উনার চাচা মারা যাওয়ায় উনি আজ ভোরে বরিশাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, পথিমধ্যে এই ঘটনার শিকার হন ।”

 

এ বিষয়ে আসাদের বাবা বলেন, আসাদকে মাদারিপুর থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে ওর মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে ছেড়ে দিয়েছে পরে অন্য একটি বাসে করে আসাদা বাড়ি আসেতেছে।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোনিয়া খান সনি বলেন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে বরিশাল থেকে ঝিনাইদাহ বাড়ি যাওয়ার পথে মাদারিপুরে আটকিয়ে মুক্তিপণ দাবি করা হচ্ছে, এমন ঘটনা জেনে সাথে সাথে মাদারিপুর পুলিশকে কল করে ঐ শিক্ষার্থীকে উদ্ধার করে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ঐ শিক্ষার্থী এবং পরিবারের সাথে কথা হয়েছে বলেও জানান তিনি।

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং শিক্ষার্থীদের যাতায়াতে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর