রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

এবার ইরান কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৩৭ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৪ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় সোমবার (২৩ জুন) দেশটির রাজধানী দোহায় অবস্থিত ঘাঁটিতে এই হামলা চালানো হয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাথে সম্পৃক্ত আধা-সরকারি তাসনিম নিউজ জানিয়েছে।

 

তাসনিম নিউজ জানাচ্ছে, ‘বিশারাত ফাতেহ’ এবং ‘ইয়া আবা আবদুল্লাহ’ নামে এসব হামলা চালানো হয়েছে।

 

এ হামলায় একাধিক ওয়ারহেড বা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে।

 

আইআরজিসির বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানাচ্ছে, ‘এই প্রথমবার’ ক্ষেপণাস্ত্রটি কোনো হামলায় ব্যবহার করা হলো।

 

সেই সাথে হামলায় আধুনিক ড্রোনও ব্যবহার করা হয়েছে।

সূত্র: বিবিসি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর