সুলাইমান মুন্সী-শ্রীনগর উপজেলা প্রতিনিধি (মুন্সিগঞ্জ), ২৩ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিএনরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সহধর্মিণী প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমান এর জন্মদিন উপলক্ষে শ্রীনগর ও সিরাজদিখানে মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হচ্ছে।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, ঢাকা কলেজের সাবেক ভিপি, স্যার জগদীশ বসু ইনস্টিটিউশন ও কলেজ এবং বিক্রমপুর আদর্শ কলেজের গর্ভনিং বডির চেয়ারম্যান, মুন্সীগঞ্জ ১ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মীর সরফত আলী সপুর নেতৃত্বে শ্রীনগর ও সিরাজদিখানে মাসব্যাপী কর্মসূচি পালিত হবে বলে জানা গেছে।
এরই ধারাবাহিকতায় আজ কামারগাও আইডিয়াল হাই স্কুলের চেয়ারম্যান ও সাবেক প্রধান শিক্ষক, শিক্ষক কর্মচারী জোটের মহাসচিব মুহাম্মদ জাহাঈীর খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীনগর ও সিরাজদিখানের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে সাথে নিয়ে বৃক্ষরোন কর্মসুচি পরিচালনা পরিচালিত হয়।
Leave a Reply