বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

পাবনার আসাদ গেট হতে ত্রিমোহনী বাজার পর্যন্ত রাস্তাটির কারপিটিংয়ে হাজারো মানুষের স্বস্তি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৭৯ সময় দেখুন

জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ২২ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাবনা জেলার, সুজানগর উপজেলার, সাগরকান্দি ইউনিয়নের, আসাদ গেট হতে ত্রিমোহনী বাজার পর্যন্ত, ১.৫কিলোমিটার রাস্তা এলজিডি কারপিটিং এর কাজ শুরু হয়েছে। এতে করে হাজারো মানুষের স্বস্থির নিঃশ্বাস ফেলছেন।

 

অত্র এলাকার ভুক্তভোগীরা আমাদের প্রতিনিধিকে জানান, আমাদের এই এলাকায় হাট,বাজার, স্কুল কলেজ, মাদ্রাসা, পুলিশ ফাঁড়ি, সকল প্রতিষ্ঠান থাকার সত্ত্বেও, আমাদের এই রাস্তাটি অবহেলিত, দুর্দশার মধ্যে চলতে হয়েছে আমাদের। সাগরকান্দি ইউনিয়নের, বিএনপির সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলী বলেন, বিগত ২০০৪ সালে এই রাস্তার কাজ শুরু হয়েছিল, এই এলাকার শত ভাগ মানুষ বিএনপি সমর্থিত হওয়ায়, এলাকার বিগত সরকারের আমলে কোন উন্নয়নমূলক কাজ হয়নি,  সরকার পরিবর্তনে আমাদের কাজ বন্ধ হয়ে যায়, গত জুলাই আন্দোলনের পরে আবার নতুন করে এই কাজ শুরু হয়েছে।

 

তালিম নগর স্কুল এন্ড কলেজের সাবেক সরকারি শিক্ষক, আব্দুল হামিদ  মোল্লা বলেন, এই রাস্তাটি পাকা হলে, অত্র এলাকার মানুষ অসুস্থ রোগী নিয়ে দ্রুত হাসপাতালে যেতে পারবে। সাগরকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য, মিলন বলেন, এই কাজের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে রাস্তার মাথায় এই বটগাছ। এই গাছটির জন্য মোরে ছয় ছয়টি দুর্ঘটনা ঘটেছে। যার মধ্যে অত্র পুলিশ ফাঁড়ি পুলিশ ভ্যান দুইবার দুর্ঘটনা কবলিত হয়। এই গাছ কর্তনের বিষয়ে সাগর কান্দি ইউনিয়ন ভূমি অফিসে আবেদন করা হয়েছে।

 

উপসহকারী ভূমি কমিশনার মাকসুদুর রহমান জানান উনি উপজেলা নির্বাহী অফিসার কে  অবগত করেছেন। ইউ এন ও সাহেব মৌখিকভাবে গাছ কর্তনের অনুমতি দিয়েছেন। কিন্তু লিখিত অনুমতি না পাওয়ায় এই গাছ কর্তন করা সম্ভব হচ্ছে না।  এলাকাবাসীর দাবি এই গাছটি দ্রুত কর্তন করে রাস্তাটি সংস্কার  এর কাজ সম্পূর্ণ করা হোক। তাহলে এলাকার মানুষ স্বস্তিতে চলাফেরা করতে পারবে এবং উপকৃত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর