শাহরিয়ার ফেরদৌস-ধামরাই উপজেলা প্রতিনিধি (ঢাকা), ২২ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২০ সদস্যের ধামরাই উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এ কমিটি অনুমোদন করেন। কমিটিতে প্রধান সমন্বয়কারী হলেন ইস্রাফিল খোকন।
এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে ধামরাই উপজেলা সমন্বয় কমিটির তালিকা প্রকাশ করে এনসিপির দপ্তর। এছাড়াও আরো চারজনকে যুগ্ম সমন্বয়কারী হিসেবে উল্লেখ করা হয়েছে। সদস্য হিসেবে রাখা হয়েছে আরো ১৫ জনকে।
কমিটিতে যুগ্ম সমন্বয়কারীরা হলেন, নাজমুল হক, খাদেজা খানম, উজ্জল হোসেন ও মোঃ শাহিনুর ইসলাম।
কমিটির সদস্যরা হলেন, অধ্যাপক সামিউর রহমান, বিলকিস আক্তার, মোঃ মনিরুল ইসলাম, আশিকুর রহমান, আরাফাত, রাইসুল ইসলাম, রাকিব হাসান, আল আমিন, আলী আজম, মমিনুর, শফিকুল, মোহাম্মদ মিল্লাত হোসেন, উজ্জল হোসেন, কাউসার আহমেদ, সামিউল ইসলাম লিমান।
আগামী তিন মাস আহবায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটির অনুমোদন করা হয়েছে।
Leave a Reply