বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

সবুজ সুন্দর পরিবেশ বাস্তবায়নে বিএনপি রাজনীতি করে : ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৬৪ সময় দেখুন

শাহরিয়ার ফেরদৌস-ধামরাই উপজেলা প্রতিনিধি (ঢাকা), ২১ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিএনপি দিন বদলে স্বপ্ন বাস্তবায়নের জন্যই রাজনীতি করে। দীর্ঘদিন যাবৎ ফ্যাসিস্ট সরকারের সময়ে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্র আর মৌলিক অধিকারের যে বিষয়গুলো বলেন কোন কিছুই ছিলনা। আমাদের স্বেচ্ছাসেবক দলের অনেক নেতা কর্মী গুম, খুন ও হয়রানির শিকার হয়েছে। ছাত্র জনতা বিপ্লবের সাথে আমাদের এ আন্দোলনের ফলে পুনরায় স্বাধীনতা পেয়েছে বাংলার মানুষ। এখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরিপূর্ণ গণতন্ত্র ফিরে আসবে।

 

ঢাকার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বাইশাকান্দা ইউনিয়নে এক উঠোন বৈঠকে এসকল কথা বলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।

 

তিনি বলেন, দেশীয় প্রজাতির যেসব গাছ আজ বিলুপ্তির পথে, তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতেই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ধামরাই পৌরসভাসহ উপজেলার ১৬টি ইউনিয়নে মাসব্যাপী ০৩ হাজার গাছের চারা রোপণ করা হবে। ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় আজ ধামরাই উপজেলার কুল্লা, সানোড়া ও বাইশাকান্দা তিন ইউনিয়নে প্রায় ৫ শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহীন,ইঝোী আহমেদ শাওন, স্বেচ্ছাসেবক দল নেতা সম্রাট বাবর, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ হিমেল,  ঢাকা জেলা সেচ্ছাসেবক সদস্য সাইদুর রহমান জনি ও সোহেল মাদবর প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর