শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

মির্জাপুরে পাঁচ বছরের মেয়েকে বাইরে রেখে ঘরের ভেতরে মায়ের আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২১২ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ২১ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরে পাঁচ বছরের মেয়েকে বাইরে রেখে দরজা বন্ধ করে ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তার মা অপি সিদ্দিকী। শনিবার সকাল দশটার দিকে পৌর সদরের গাড়াইল গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে। অপি সিদ্দিকী গাড়াইল গ্রামের মামুন সিদ্দিকীর স্ত্রী।

 

জানা গেছে, ছয় বছর আগে অপি সিদ্দিকীর সঙ্গে চাচাতো ভাই একই গ্রামের মামুন সিদ্দিকীর বিয়ে হয়। তাদের সংসারে মাইশা সিদ্দিকী নামে পাঁচ বছরের এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে পারাবারিক বিরোধ চলে আসছিল। শনিবার সকালে অপি সিদ্দিকীর বাপের বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় অপি সিদ্দিকী তার স্বামীকে বাপের বাড়িতে রেখে শিশু মেয়েকে নিয়ে পাশেই স্বামীর বাড়িতে চলে আসেন। সেখানে শিশু মেয়েকে বাইরে রেখে ঘরের দরজা বন্ধ করে ভেতরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে শিশু মেয়ের আর্তচিৎকারে প্রতিবেশীরা গিয়ে দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে।

 

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর