বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

নারী কেলেঙ্কারির ভিডিও ফাঁসের পর শরীয়তপুরের ডিসি আত্মগোপনে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২০৫ সময় দেখুন

শরীয়তপুর, ২১ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের ভিডিও ফাঁস হওয়ার পর কর্মস্থল ছেড়ে আত্মগোপন করেছেন শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন। শুক্রবার থেকে তাকে আর শরীয়তপুরে পাওয়া যাচ্ছে না। প্রশাসনের কর্মকর্তারা তার হদিস দিতে পারছেন না।

 

এমনই সংবাদ বেরিয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এর আগে ওই নারীর সঙ্গে ডিসির অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিপুল আলোচনা-সমালোচনার জন্ম হয়। এই আবহেই তিনি শরীয়তপুরে অনুপস্থিত।

 

ডিসি কোথায় গেছেন তা বলতে পারেন না অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদুল আলম। তিনি একটি জাতীয় পত্রিকাকে জানান, ‌শুক্রবার বিকাল থেকে ডিসি শরীয়তপুর জেলায় নেই।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম হোসাইন বলেন, ‘শুক্রবার বিকেলে তিনি (ডিসি) অফিস শেষে বাসায় ফেরেন। তবে এখন শরীয়তপুরে নেই। তার বর্তমান অবস্থান সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই।’

 

জেলা প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাতে ডিসি শরীয়তপুর ত্যাগ করেন বলে শুনেছি।’

 

প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সমাজ মাধ্যমে ফাঁস করা ভিডিওতে ডিসি মোহাম্মদ আশরাফকে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। টেলিগ্রামে ছড়িয়ে পড়া ৫৭ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায়, ডিসি ওই নারীকে কোলে তুলে নিয়ে চুম্বন করেন।

 

এরপর ভিডিও কলের মাধ্যমে ডিসি তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও প্রতারণার অভিযোগ করেন ওই নারী।

 

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ডিসি তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন অভিযোগ করে ওই নারী বলেন, ‘তিনি আমার স্বামীর সঙ্গে ডিভোর্স করিয়ে সম্পর্ক গড়েন। এখন বিয়ের কথা অস্বীকার করে হুমকি দিচ্ছেন।’

 

প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর ওই ভিডির সঙ্গে ফেসবুক পোস্টে লেখেন, ‘ডিসি নিজেই এই ছবি ও ভিডিও তুলেছেন। ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরে তা অস্বীকার করেন।’

 

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালক ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর