বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

আশুলিয়া নিশ্চন্তপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৬জন আহত : দুই তলা বিল্ডিং ধস

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৭৪৯ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৮ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে এল পি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অন্তত ছয়জন আহত হয়েছে এর মধ্যে পাঁচ  জনের তথ্য পাওয়া গেয়েছে( ১)জহিরুলে( ২)  (মা) তার( ৩) বউ( ৪) ভাই  শান্ত ও  বউ একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা আশুলিয়া নারী শিশু হসপাতালে  চিকিৎসাধীন আছে। নিশ্চিতপুর এলাকায় জুয়েল মিয়ার বাড়ি উক্ত ঘটনা ঘটে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায় আশুলিয়ার নিশ্চিতপুর এলাকায় জুয়েল মিয়ার ঝুঁকি পূর্ণ দুইতলা  বাড়িতে দশ পরিবার বসবাস করত বলে জানিয়েছে স্থানীয়রা। আনুমানিক সকাল ৭.১০ মিনিটের সময় নিচ তলাায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে মহিলা শিশুর অবস্থা আশঙ্কাজন। আহতদের আশুলিয়া নারী শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় আশুলিয়ার ফায়ার সার্ভিসের একটি টিম থানা পুলিশ ও অন্যান্ন প্রশাসনিক দল ঘটনা স্থান পরিদর্শন করেছে। স্থানীয়রা জানায় দুই তলা বিল্ডিংটি বড় গাথার ভিতর রড ও পিলার বিহীন ঝুঁকিপূর্ন ভাবে নির্মাণ করা হয়েছিল।  নিচ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভবনটি ধসে পড়ে। বাড়ির ম্যানেজার জানান সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ শব্দ পাই। মুহূর্তের মধ্যে ভবনটি ধসে যায়।এ সময় আমি নিরাপদে বের হতে পারি। নিচ তলায় যে রুমে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে ওই রুমের এক মহিলা প্রায় ত্রিশ ফুট দুরে বে বস্ত্র অবস্থায় পড়ে আছে। ওই মহিলা সহ এক শিশু গুরুতর আহত হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজন। বাড়ির মালিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনাস্থলে আসতেছে বলে জানিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর