তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),১৬ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “রাঙামাটির সাজেক ইউনিয়নে কলেজ নির্মাণে প্রশাসন ও বনবিভাগের বাধার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। আজ সোমবার ( ১৬ জুন ২০২৫) সকাল ৯টার সময় সাজেকের উজোবাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ৫ শতাধিক লোক অংশগ্রহণ করেন।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বাবুধন চাকমার সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা।
বক্তায় নেতারা অভিযোগ করেন, সেনা প্রশাসনের ইন্ধনে বনবিভাগ কলেজ নির্মাণে নিষেধাজ্ঞা দিয়ে সাইনবোর্ড টাঙিয়েছে, যা শিক্ষা থেকে বঞ্চিত করার অপচেষ্টা।সরকার যেখানে নিজ প্রয়োজনে বন আইন উপেক্ষা করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে, সেখানে সাধারণ জনগণের শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে আইন প্রয়োগ বৈষম্যমূলক। কলেজ নির্মাণে বাধা প্রত্যাহার এবং শিক্ষার সুযোগ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply