মাসুদ রানা-জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও), ১৬ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাঠ থেকে গরু আনতে গিয়ে আকস্মিক বজ্রপাতে জেলেখা আক্তার (৩৩) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৬ জুন) দুপুরের দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের লক্ষীর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে জেলেখা তার নিজ বাড়ির পশ্চিম পাশে খোলা মাঠে গরু আনতে যায়। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টির সাথে বাতাস ও বিদ্যুৎ চমকাতে শুরু করলে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে জেলেখা ঘটনাস্থলেই মারা যায়।
মৃত জেলেখা লক্ষির হাট গ্রামের মনতাজুল মাস্টারের স্ত্রী ও ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী। ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম, লক্ষীর হাট এলাকায় দুপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে জেলেখা নামে এক গৃহবধূ’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply