বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

রাঙামাটির কাপ্তাই উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৩৭ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),১৫ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “রাঙ্গামাটি কাপ্তাই উজেলার ২নং রাইখালী ইউনিয়নে  সন্ত্রাসীদের গুলিতে আব্দুল হাকিম (২৬) নামে এক যুবক নিহন।

 

আজ রবিবার (১৫ জুন)পৌনে ১১টার দিকে কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নে এই ঘটনা ঘটে।নিহত আব্দুল হাকিম রাইখালী ইউনিয়নের খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে।

 

স্থানীয়রা জানান, রবিবার সকাল সাড়ে ১১ টার পর ৯ / ১০ জনের অস্ত্রধারী সন্ত্রাসীরা দলবেঁধে ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিমকে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে চলে যায়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হলে পরে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে।

 

চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যাই। কিন্ত স্থানীয়রা পুলিশকে কোন তথ্য দিচ্ছে না। লাশের সন্ধানও পাই নাই। কে বা কারা কেন এই ঘটনা ঘটালো তা জানতে পারছি না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর