বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

মির্জাপুরে পিকনিকের নৌকা থেকে পড়ে বংশাই নদীতে স্কুল ছাত্র নিখোঁজ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৩০ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ১৪ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরে পিকনিকের নৌকা থেকে পড়ে বংশাই নদীতে নাজিম শিকদার নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার সকাল আটটার দিকে উপজেলার হাটুভাঙা ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নাজিম আজগানা ইউনিয়নের চিতেশ্বরী মজিদপুর গ্রামের ইকবাল সিকদারের ছেলে। সে বংশাই স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

 

স্থানীয়রা জানায়, নাদিম ও তার বন্ধুরা মিলে স্যালু ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে পিকনিকে যাচ্ছিলেন। সকাল পৌনে আটটার দিকে তারা হাটুভাঙা ব্রিজের পূর্বপাশ থেকে পার্শ্ববর্তী বাসাইল উপজেলার বাসুলিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এসময় তারা স্যালু নৌকার ছাদে সাউন্ড বক্সের তালে তালে নাচতে থাকে। সকাল আটটার দিকে ব্রিজের কিছুটা পশ্চিম দিকে পৌঁছালে নাচতে গিয়ে নৌকার ছাদ থেকে নাজিম নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে নৌকা থামিয়ে খোঁজাখুঁজি করা হয়। কিন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। পরে মির্জাপুর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা গিয়ে নাজিমকে খোঁজতে থাকে। দুপুর সাড়ে বারোটায় এ খবর পাঠানো পর্যন্ত উদ্ধার কাজ চালছে।

 

বংশাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমজাদ হোসেন বলেন, নদীতে ডুবে নাজিমের নিখোঁজ হওয়ার বিষয়টি দুঃখ জনক। এ ব্যাপারে কিশোর-যুবক ও অভিভাবকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন। মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার বেলায়েত হোসেন বলেন, সকাল সাড়ে আটটা থেকে প্রায় চার ঘন্টা খোঁজাখুঁজি করেও নিখোঁজ কিশোরের কোন খোঁজ পাওয়া যায়নি। চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর