বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

রাঙামাটি জেলা শহরের আশিকা কনভেনশন হলে  পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের সভা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২১১ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),১২ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ‘নারী নিপীড়নের বিচারহীনতা বন্ধ কর, কল্পনা চাকমা অপহরণের বিচার কর’ এ শ্লোগানে রাঙামাটি জেলা শহরের আশিকা কনভেনশন হলে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের আয়োজনে আলোচনা সভা-

 

আজ বৃহস্পতিবার (১২ জুন)রাঙামাটির জেলা শহরের আশিকা কনভেনশন হলে কল্পনা চাকমা অপহরণের ২৯ বছর’ উপলক্ষে পৃথকভাবে আয়োজিত আলোচনা সভা ও নারী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

সভায়,সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির রাঙামাটি জেলা কমিটির সভাপতি রিতা চাকমা,প্রধান অতিথি ছিলেন- পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। এতে আরও উপস্থিত ছিলেন কল্পনা চাকমা অপহরণের মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জুয়েল দেওয়ান, নারীনেত্রী অ্যাডভোকেট কক্সি তালুকদার।

 

এসময় জনসংহতি সমিতির ঊষাতন তালুকদার বলেন, ‘এমএন লারমা (মানবেন্দ্র নারায়ণ লারমা) বলেছেন-শিখিয়েছেন যারা সংগ্রাম করতে পারে, তারাই পৃথিবীতে টিকে থাকতে পারেন। তাই জেএসএস করে দেবে আমরা বসে বসে খাব, অধিকার পাব এটা সম্ভব নয় বন্ধুরা। নিজের বিবেককে জাগ্রত করে এগিয়ে আসতে না পারলে অধিকার পাওয়া সম্ভব নয়।কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১২ জুন অপহরণ হয়েছিলেন, এর দেড় বছর পর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর। তাহলে পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে কল্পনা চাকমার অপহরণকারীদের বিচারের কোনো ব্যবস্থা রাখা হয়নি কেন?

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর