বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে বিএনপির ঈদ পুণর্মিলনী সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৪৫ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১২ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে জাতীয়তাবাদী দল বিএনপির একাংশের ঈদপুণর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় দি বিরতি রেস্টুরেন্টে বিএনপি নেতা মতিউর রহমান দিপুর সভাপতিত্বে ঈদপুণর্মিলনী অনুষ্ঠানে পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকি,মির্জাগঞ্জ) আসনের সাবেক সাংসদ, স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল(অব:) আলতাফ হোসেন চৌধুরী প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে পটুয়াখালী জেলা বিএনপি নেতা মাকসুদ আহমেদ বাইজিদ পান্না , নারী অধিকার ফোরামের নেত্রী জেসমিন জাফর বিশেষ অতিথি ছিলেন।

 

অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন  হাওলাদার, মো: ফোরকান হাওলাদার, মো: সোলেমান বাদশা ছাত্র দলের সদস্য সচিব মো: সমুন শরিফ প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর