বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন চাই : মির্জা ফখরুল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২১৮ সময় দেখুন

ঠাকুরগাঁও, ০৯ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁও রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু গণতন্ত্র হলেই হবে না, এর অধিকার ও দায়িত্ব সম্পর্কেও সচেতন হতে হবে। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন চাই।

 

মির্জা ফখরুল বলেন, আমরা অন্যান্য অধিকারগুলো চাই, ছাত্রদের অধিকার চাই। তবে তিনি যোগ করেন, শুধু গণতন্ত্র হলেই তো হবে না, সেই গণতন্ত্রকে বুঝতে হবে। গণতান্ত্রিক যেমন অধিকার আছে, গণতন্ত্রের তেমন দায়িত্বও আছে। সেই দায়িত্ব পালন করলেই গণতন্ত্র সত্যিকারের অর্থেই একটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারবে।

 

জাতির পুনর্গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, এ জাতি পুনর্গঠন করতে গেলে আমাদের ছাত্রদেরকে তৈরি করতে হবে। তারা যেন সব ক্ষেত্রে তাদের যোগ্যতা প্রমাণ দিতে পারে। তিনি বর্তমান বিশ্বকে ‘প্রতিযোগিতামূলক’ উল্লেখ করে বলেন, এই বিশ্বে টিকে থাকতে হলে কিন্তু জ্ঞানের প্রতিযোগিতা করতে হবে। এখন তো আরও কঠিন হয়েছে। টেকনোলজি এমন এক জায়গায় চলে গেছে যে টেকনোলজিতে যদি আমরা কোপ-আপ করতে না পারি, তাহলে আমরা পিছিয়ে যাবো।

 

দেশের শিক্ষার মান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সারাদেশেই শিক্ষার মান উদ্বেগজনকভাবে খারাপ হয়ে গেছে। কে দায়ী, সেদিকে না গিয়ে আমি বলতে চাই, সামগ্রিকভাবেই মান কমেছে।

 

তিনি আরও বলেন, রিভারভিউ হাই স্কুলের শিক্ষার মান কমার কোনো কারণ ছিল না, কারণ ঠাকুরগাঁও জেলা স্কুলের পরেই এর স্থান ছিল। আমি প্রত্যাশা করব, যারা দায়িত্বে আছেন, তারা সবাই চেষ্টা করবেন যেন রিভারভিউ স্কুলের শিক্ষার মানটাকে উন্নত করা যায়। এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা উচিত নয়। শিক্ষার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যেতে পারে না।

 

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা একটি আনন্দ র‍্যালি বের করে ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় রিভারভিউ স্কুলের শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর