শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

হানাহানির রাজনীতি দেশে ফিরে আসুক আমরা কখনোই তা চাই না : হান্নান মাসউদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১৮৪ সময় দেখুন

হাতিয়া (নোয়াখালী), ০৭ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (৭ জুন) নোয়াখালীর হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের নিজ গ্রামের মসজিদে ঈদের নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আমার গ্রামের মানুষ দল-মত নির্বিশেষে খুবই শান্তিপ্রিয় এবং আমার আপনজন। হানাহানির রাজনীতি দেশে ফিরে আসুক আমরা কখনোই তা চাই না।

 

এ সময় তিনি বলেন, ৫ আগস্টের পূর্বে আন্দোলন চলাকালে ফ্যাসিবাদী শক্তি এ দেশের মানুষকে পাড়ায় মহল্লায় শোষণ করেছে। আমার বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে। আমার গ্রামের মানুষ তা রুখে দিয়েছে। পরে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

 

এরপর হান্নান মাসউদ তার গ্রামের মানুষের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাতিয়া প্রতিনিধি মো. ইউসুফ রেজাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর