বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

রাঙামাটির বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন না থাকায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৯৩ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),০৩ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “বৃহত্তর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্থায়ী ফায়ার সার্ভিস স্টেশন নাথাকায়,দুর্গম ভৌগোলিক অবস্থা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনা রেখে দ্রুত একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।

 

৩ই জুন মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের বরাবরে লিখিত আবেদন জমা দেন বাঘাইছড়ি উপজেলার বা‌সিন্দা অ্যাডভোকেট রহমতউল্লাহ।

 

আবেদনপত্রে বলা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা এবং পৌরসভা হওয়া সত্ত্বেও বাঘাইছড়িতে এখনো কোনো ফায়ার সার্ভিস স্টেশন গড়ে উঠেনি।যার ফলে অগ্নিকাণ্ড, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের সময়ে তাৎক্ষণিক সহায়তা পাওয়া যায় না।

 

আবেদনে একটি নির্দিষ্ট স্থানও প্রস্তাব করা হয়েছে, যেখানে স্টেশনটি স্থাপন করা যেতে পারে। আবেদনটি স্বাক্ষর করেন বাঘাইছড়ি উপজেলার মুস‌লিম ব্লকের বা‌সিন্দা মো. রফিকুল ইসলাম উজ্জ্বল।

 

এলাকাবাসীর ভাষ্য, “প্রাকৃতিক দুর্যোগ কিংবা অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে বাঘাইছড়িবাসীর পাশে দাঁড়াতে একটি স্থায়ী ফায়ার সার্ভিস স্টেশন অতি প্রয়োজনীয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর