বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীর উপর হামলায় নগরকান্দার ওসি সফর আলী প্রত্যাহার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৯১ সময় দেখুন

মোঃ শাহাদাৎ হোসেন-নগরকান্দা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর), ০১ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া নামক স্থানে গত শুক্রবার ৩০ শে মে  বিকেল বেলায়  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী  ইসলাম  বর্ষার উপর হামলা ঘটনা ঘটে । এ ঘটনার প্রেক্ষাপটে  নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  সফর আলীকে ফরিদপুর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। ওসি সফর আলী ২০২৪ সালে ১৪ ই সেপ্টেম্বর  নগরকান্দা থানায়  ওসি হিসেবে যোগদান করেন ।

 

শুক্রবার ৩০ মে  বিকাল বেলা নগরকান্দা উপজেলা ডাঙ্গি ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় রাস্তার উপরে হামলার শিকার হয় বৈশাখী। ছোট বোনকে ইভটিজিং করার বিচারের দাবিতে নগরকান্দা থানায় একটি অভিযোগ দেন। অভিযোগ দেয়ার পরে  বাড়িতে ফেরার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার উপরে হামলা চালায়।

 

নগরকান্দা থানায় যখন অভিযোগ দেয়া হয় ডিউটি অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন এস আই আমিনুর রহমান মিয়া । দরখাস্ত  ইনড্রোস করেছে এসআই মোহাম্মদ আমিরুল ইসলাম ১২, ৩৫ মিনিটে। ঐ সময়ে ওসি সফর আলী থানায় ছিলেন না। এরপরে নগরকান্দা থানার পুলিশ ঘটনাটি শুনে দ্রুত ঘটনাস্থলে যান এবং ৫/৬ জনকে গ্রেফতার করেছে ।

 

ঘটনার সময় নগরকান্দা থানার পুলিশ সেখানে প্রটেকশন না দিলে আনুমানিক ২০০ এর মত  সশস্ত্র ঢাল সড়কি জনবলের ভিতর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা কর্মীদের সেভ হয়ে আসা কঠিন ব্যাপার ছিল ।

 

ঘটনাস্থলে পুলিশ এবং সেনাবাহিনী কঠোর পদক্ষেপের কারণে এলাকা শান্ত রাখার সম্ভব হয়েছে। এ ঘটনায় ওসি সফর আলী  নির্দোষ বলে এলাকাবাসীর ধারণা।

 

নগরকান্দার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সফর আলী যতদিন নগরকান্দা থানার দায়িত্বে ছিলেন, ততদিন একজ চৌকস পুলিশ অফিসার হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়।

 

তাকে এই প্রত্যাহারের বিষয়টি ফরিদপুর এসপির কাছে এলাকারবাসির দাবি এই ঘটনাটি  তদন্ত সাপেক্ষে ওসি সফর আলী  যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে তাকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে দেওয়ার জন্য এলাকাবাসীর অনুরোধ করছেন ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর