বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ যাত্রীসহ ট্রলারডুবি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৪১ সময় দেখুন

নোয়াখালী, ৩১ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার বিকালে মেঘনা নদীর ভাসানচর-জনতা বাজার ঘাট রুটের করিম বাজার এলাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে ৩৯ জন যাত্রী নিয়ে জনতা ঘাটের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন।

 

জানা যায়, বিকালে ভাসানচর থেকে জনতা বাজারের উদ্দেশে ছেড়ে আসে একটি যাত্রীবাহী ট্রলার। যেখানে ২২ জন সাধারণ যাত্রী ছাড়াও ৬ জন রোহিঙ্গা, তিনজন পুলিশ সদস্য, চারজন আনসার সদস্য ও ট্রলারের চারজন লোক রয়েছে। এসময় ডুবে যাওয়া ট্রলারের পাশে থাকা মাছ ধরার একটি ট্রলার কয়েকজনকে উদ্ধার করে। তবে এ পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছে তা এখনও জানা যায়নি।

 

জনতা বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ শহীদ জানান বলেন, ঘটনায় এ পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছে তা জানা যায়নি। উদ্ধারকৃত ট্রলারটি ঘাটে আসলে বিস্তারিত জানা যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর