বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

মৌলভীবাজারে লাউয়াছড়া বনে দুর্ঘটনার কবলে ঢাকাগামী কালনী এক্সপ্রেস

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২১৬ সময় দেখুন

মৌলভীবাজার, ২৯ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): মৌলভীবাজারে লাউয়াছড়া বনে দুর্ঘটনার কবলে পড়েছে ঢাকাগামী কালনী এক্সপ্রেস। এতে ট্রেনের লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। আজ বৃহস্পতিবার সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া বনে পৌঁছালে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

 

স্থানীয়রা জানান, প্রচণ্ড বৃষ্টিতে লাউয়াছড়া বনের ভেতর রেললাইনের ওপর একটি বড় গাছ হেলে পড়ে। এসময় বনের ভেতর দিয়ে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি অতিক্রমকালে হেলেপড়া গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনের লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

 

বিয়ষটি নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাখাওয়াত হোসেন বলেন, গাছের সঙ্গে ধাক্কা লেগে লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ বাঁকা হয়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ট্রেনটি বাঁকা অংশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর