বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৬৫ সময় দেখুন

ঢাকা, ২৯ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ৩টা ৩০ মিনিট থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী।

 

তিনি বলেন, বৈরি আবহাওয়ার কারণে নদী বেশ উত্তাল রয়েছে। এই অবস্থায় ফেরি চলাচলে দুর্ঘটনার আশঙ্কা থাকায় তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

 

তিনি আরও বলেন, যাত্রী ও যানবাহন চালকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে এলেই ফেরি চলাচল পুনরায় শুরু হবে।

 

উল্লেখ্য, একই কারণে আজ সকাল ৯টা ২০ মিনিট থেকে এই নৌ-রুটে সব ধরনের লঞ্চ চলাচলও বন্ধ রাখা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর