রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন

পাবনায় সেনাবাহিনীর উদ্যোগে বিনা মুল্যে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৯৫ সময় দেখুন

জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ২৮ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ ২৮/০৫/২০২৫ রোজ বুধবার, সকাল ১০ ঘটিকা হতে, পাবনা সরকারি কলেজে এই মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের আওতাধীন, ৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের যৌথ উদ্যেগে দিনব্যাপি পাবনা সরকারি কলেজে এক বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পেইন এ নাক-কান-গলা, গাইনি, মেডিসিন, ডেন্টাল ও সার্জারি সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ সেনা চিকিৎসকগণ দুঃস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে সেবা ও ঔষুধ সরবরাহ করেন।

 

বাংলাদেশ সেনাবাহিনীর এ সকল রোগীদের পাশে কাজ করায় পাবনার সাধারণ জনগণ অভিনন্দন এবং ধন্যবাদ জানায় এবং আগামী দিনেও যেন এ-ই সেবা অব্যাহত রাখার আহ্বান জানান ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর