বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

পটুয়াখালীতে তিনদিন ব্যাপী ভূমি মেলা সম্পন্ন : শ্রেষ্ঠদের পুরস্কার প্রদান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৭১ সময় দেখুন

মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা-জেলা প্রতিনিধি (পটুয়াখালী), ২৭ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত করি” এ শ্লোগান নিয়ে পটুয়াখালীতে তিনদিন ব্যাপী ভূমি মেলা’র সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।

 

মঙ্গলবার (২৭ মে) বিকাল সাড়ে ৪ টায় মেলার স্থান ব্যায়ামাগারে জেলা প্রশাসন এর আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ উল আলম এর সভাপতিত্বে ও আরডিসি মো. তানজিল কবির’র সঞ্চালনায় মেলায় ভূমি উন্নয়ন কর প্রদানে শ্রেষ্ঠ কৃষক ও শ্রেষ্ঠ সংস্থার হাতে সনদ ও ক্রেস্ট এবং পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদ উল আলম।

 

এ সময় বক্তব্য রাখেন শ্রেষ্ঠ ভূমি উন্নয়ন করদাতা সাবেক সাংসদ এডভোকেট সরদার আব্দুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিপি এ্যাডভোকেট মো. আবদুল্লাহ ইউসুফ। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার রহমান,  সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) চন্দন কর, জেলা ভূমি অফিসার্স কল্যান সমিতির সভাপতি মো. শাহজাহান সিকদার প্রমুখ।

 

তিনদিন ব্যাপী এ ভূমি মেলায় ১০টি স্টলে ডিজিটাল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান (পর্চা) ও জমির ম্যাপ সেবাসহ ভূমি বিষয়ক পরামর্শ  প্রদান করা হয়। মেলায় ১০টি স্টলে ভূমি সেবা প্রদানকারী স্টল সমূহ হচ্ছে, জেলা প্রশাসন, এসএ শাখা, জোনাল সেটেলমেন্ট, সদর উপজেলা প্রশাসন, পৌরসভা ভূমি অফিস, উপজেলা সাব রেজিস্ট্রার, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, মরিচবুনিয়া ভূমি অফিস, ভুরিয়া ইউনিয়ন ভূমি অফিস, মৌকরন ইউনিয়ন ভূমি অফিস ও ডিজিটাল ভূমি সহায়তা কেন্দ্র।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর