বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২২৫ সময় দেখুন

মাসুদ রানা-জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও), ২৪ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে  দিনব্যাপী পাট অধিদপ্তরের আয়োজনে  “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার (২৪মে) মে সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে এবং জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন।

 

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক(উদ্যান) জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল মামুনুর রশিদ।  দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সোলাইমান আলী , উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তানিয়া আক্তার প্রমুখ। এতে বক্তারা বলেন, পাটের সুদিন  ফিরিয়ে আনতে  পাট অধিদপ্তর বদ্ধপরিকর। সেজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর