বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

রাঙামাটিতে শুরু হলো ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৪৩ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ১৯ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে  সামনে রেখে রাঙামাটিতে উদ্বোধন হলো ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড।

 

সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়ামে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড।মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার। এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. আজহারুল ইসলাম মুকুল, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিকসহ বিভিন্ন স্কুল-কলেজের অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

 

মেলায় অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদা আক্তার বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এই মেলার আয়োজন করা হয়েছে। যদিও ১৯৬৫ সালে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছিল কিন্তু ১৯৭৮ সাল থেকে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন করা হয়। সেই হিসেবে এটি ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। সারাদেশে এই সপ্তাহ পালনে সরকারিভাবে বিভিন্ন সিদ্ধান্ত রয়েছে যার মধ্যে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, বিতর্ক, বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রকল্প প্রদর্শন। আমরা আশা করছি এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ে আরো আগ্রহী হয়ে উঠবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর