বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

ঢাকার ধামরাই পৌরসভায় অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২১৯ সময় দেখুন

শাহরিয়া ফেরদৌস-ধামরাই উপজেলা প্রতিনিধি (গাজীপুর),১৯ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রবিবার (১৮মে) রাত ১২টার দিকে ধামরাই পৌরশহরের ধামরাই বাজারে ময়ূরী বস্ত্রালয় ও স্বদেশ বস্ত্রালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

 

ধামরাই বাজার ব্যবসায়ী ও বাজার কমিটির সদচ্য সচিব মীর আকিব আলী ও ফল ব্যাবসায়ী মো: মর্তুজ মিয়া   সাংবাদিকদের জানান, মধ্যরাতে ধামরাই বাজারের  ময়ূরী বস্ত্রালয় নামক একটি দোকান থেকে সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। দোকান দুটির মালামাল পুরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

 

ময়ূরী বস্ত্রালয়ের মালিক আব্দুস সালাম  কান্না বিজড়িত কন্ঠে জানায়, বিদ্যুতের আগুনে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।  দুই থেকে আড়াই লাখ টাকার মাল সরানো হয়েছে। বাকি সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।  দোকানে প্রায় ২০লাখ টাকার মালামাল ছিল।

 

ধামরাই বাজার বণিক সমিতির সভাপতি ও স্বদেশ বস্ত্রালয়ের মালিক আদম আলী জানান, ময়ূরী বস্ত্রালয়  থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে তার দোকানে ছড়িয়ে পড়ে এবং  স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে  আনা সম্ভব হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে আমরা ব্যাপক ক্ষয়ক্ষতিতে অবতীর্ণ।

 

 

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সোহেল রানা জানায়, ধামরাই বাজারের ময়ূরী বস্ত্রালয় ও স্বদেশ বস্ত্রালয়ে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়।  রাস্তা মেরামতের কাজ চলমান থাকায় বিকল্প রাস্তায় ঘটনাস্থলে আসার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে দূর থেকেই পাইপের মাধ্যমে পানি দিয়ে আগুন নিভানো হয়েছে। দুটি দোকানের মালামাল অধিকাংশ পুড়ে গেছে।  তবে ক্ষতির পরিমান এখনো বলা যাচ্ছে না। প্রাতমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমেই আগুনের সূত্রপাত হয়েছে।

 

ধামরাই থানার পুলিশ জানায়, বাজারে নিয়মিত টহল ডিউটি করছিলাম। হঠাৎ করে পুড়া গন্ধ ও ধোয়া দেখতে পেলে ফোন করে বিদ্যুৎ এর সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর