বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনা : নিহত ৩, আহত ৭ জন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৮৫ সময় দেখুন

বিশ্বজিৎ কুমার বসু-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৯ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। আজ শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

 

তবে তাৎক্ষণিকভাবে নিহত ৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, “কয়রা থেকে মাহিন্দ্রযোগে ৭ জন ব্যক্তি খুলনার দিকে যাচ্ছিলেন। ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কার্যালয়ের সামনে একটি তেলবাহী ট্যাংকলরির সাথে মাহিন্দ্রার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ১ জন মারা যান।”

 

পরে ফায়ার সার্ভিসের সহায়তায় বাকিদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান আরও ২ জন। বাকি ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

“দুর্ঘটনাটি মহাসড়কে ঘটায়, খর্নিয়া হাইওয়ে থানা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে,” বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর