বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

রাঙামাটির বাঘাইছড়ির উগলছড়িতে ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৮০ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),১৫ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি এলাকায় একটি মালবাহী ট্রাক্টর উল্টে তিনজন শ্রমিক নিহত ও চালক সহ আরো তিন শ্রমিক আহত হয়েছেন।

 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন।

 

নিহতরা হলেন— নিবারণ চাকমা, নোওচান চাকমা ও রেজ্জোউদো চাকমা। আহতরা হলেন— সুমন চাকমা, সোহেল চাকমা ও দোলনেয়ে চাকমা।

 

বাঘাইছড়ি থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, উগলছড়িতে ছয় চাকার একটি গাড়ি উল্টে হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাথলের দিকে যাচ্ছে। পরে বিস্তারিত জানাবে বলে জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর