শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট হাতে পেলেই সিদ্ধান্ত নেব : প্রধান নির্বাচন কমিশনার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৮২৬ সময় দেখুন

ঢাকা, ১২ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত গেজেট হাতে পেলেই নির্বাচন কমিশন (ইসি) দলটির নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেবে।

 

তিনি বলেন, ‘আমরা এখনো গেজেট পাইনি। গেজেট নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছি। গেজেট পেলে সিদ্ধান্ত নেব।’‘অপেক্ষা করুন। যখন দেখবেন আকাশে সূর্য উঠে গেছে, তখন সব পরিষ্কার হয়ে যাবে।’

 

এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘গণমাধ্যমের তথ্য শুনে সিদ্ধান্ত নেওয়া যাবে না। প্রজ্ঞাপন হলে আমরা বসে সিদ্ধান্ত নেবো। প্রজ্ঞাপনটা আসতে দেন। ইসি সাংবিধানিক সংস্থা। আমরাও এটা নিয়ে কনসার্ন। আমরা গেজেট নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছি।’

 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কার্টার সেন্টার কথা বলেছে। তারা জানালেন, সবাই এই ইসির প্রতি নিজেদের আস্থার কথা জানিয়েছে। আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি কেমন তারা জানতে চেয়েছেন। আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আমাদের যে ওয়াদা করেছি, তা পালনে যাবতীয় প্রস্তুতি সম্পর্কে অবগত করেছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর