বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

রাঙ্গামাটিতে অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে ৫ জন নিহত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৩৩ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),২৬ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (২৬ এপ্রিল) সকালে কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকায় রাঙামাটি রাবার বাগানের সামনে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের সং-ঘ-র্ষে পাঁচ জনের মৃত্যুর সংবাদ পাওয়া যায়।

 

এতে তিন (৩) জন ঘটনা স্থানে নিহত হয়েছে বাকি দই(২) জন হাসপাতালে যায়ার সময় মারা যান এবং এক(১) জনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

 

নি-হ-ত-রা হলেন- চট্টগ্রামের রাউজানে চৌধুরী পাড়ার তোরাপ, রাঙ্গামাটির কাউখালীর  পশ্চিম মনাইরটেক নুর নাহার ও চট্টগ্রাম হাটহাজারীর ছাত্তারঘাটের মাহমুদুর রহমান। বাকি দুই জনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

 

স্থানীয়রা জানান, সিএনজি করে যাত্রীরা চট্টগ্রাম যাওয়ার পথে রাবার বাগান এলাকায় পিকআপের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃ-ত্যু হয়। বাকি তিন জনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে দুই জনের মৃ-ত্যু হয়। গুরুতর আ-হত অবস্থায় একজনকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে।

 

কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসহাক জানান, সকালে রাঙ্গামটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় সিএনজি-পিকআপ সংঘর্ষে পাঁচ জনের নিহতের খবর পাওয়া গেছে। পুলিশ যাচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর