শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

দ্বীপরাজ্য ভানুয়াতুতে ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৩ ডিসেম্বের২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট):  দ্বীপরাজ্য ভানুয়াতুতে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে জার্মান ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র। খবর রয়টার্সের।

 

ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে।

 

শক্তিশালী এ ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিং অব ফায়ারের ওপর অবস্থান করা ভানুয়াতু দ্বীপে প্রায় সময়ই ভূমিকম্প আঘাত হানে। এর আগে সবশেষ ১৭ ডিসেম্বর ৭ দশমিক ৪ ভূমিকম্প আঘাত হানে দ্বীপটিতে। ওই ভূমিকম্পে পশ্চিমা দেশগুলোর একাধিক দূতাবাসের ভবনসহ বহু স্থাপনা বিধ্বস্ত হয়।

 

রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৭ কিলোমিটার দূরে ছিল ওই ভূমিকম্পের উৎপত্তি স্থল। আর গভীরতা ছিল ভূমি থেকে ৬ মাইল গভীরে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর