শক্তিশালী চীনের নতুন বোমারু বিমান প্রতিকূল পরিবেশেও পরিচালনায় সক্ষম
রিপোর্টার নাম
আপডেটের সময় :
রবিবার, ২ আগস্ট, ২০২০
৩৩১
সময় দেখুন
শক্তিশালী চীনের নতুন বোমারু বিমান প্রতিকূল পরিবেশেও পরিচালনায় সক্ষম
যেকোনো প্রতিকূল আবহাওয়ায় অভিযান পরিচালনায় সক্ষম একটি কৌশলগত বোমারু বিমান প্রথমবারের মতো প্রদর্শন করেছে চীনের সেনাবাহিনী। দক্ষিণ চীন সাগর নিয়ে আমেরিকার সঙ্গে চীনের চলমান মতবিরোধ ও ওই অঞ্চলে আমেরিকার যুদ্ধজাহাজ পাঠানোর কারণে পরিস্থিতি যখন উত্তপ্ত তখন এই বিমানটি উদ্বোধন করল বেইজিং।বিমানটির প্রথম প্রদর্শনী উপলক্ষে একটি মহড়ারও আয়োজন করে চীন। চীনের নয়া এ বোমারু বিমানটির নাম এইচ-সিক্সজে। এটি একসঙ্গে সাতটি জাহাজ-বিধ্বংসী ক্রজ ক্ষেপণাস্ত্র ‘ওয়াইজে-১২’ বহন করতে পারে। অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এসব ক্ষপণাস্ত্র। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, চীনা এই বোমারু বিমানটি আকাশে অন্য বিমান থেকে জ্বালানী সংগ্রহ করতে পারে। তবে নিরাপত্তার কারণে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি বেইজিং।
যেকোনো প্রতিকূল আবহাওয়ায় অভিযান পরিচালনায় সক্ষম একটি কৌশলগত বোমারু বিমান প্রথমবারের মতো প্রদর্শন করেছে চীনের সেনাবাহিনী।
দক্ষিণ চীন সাগর নিয়ে আমেরিকার সঙ্গে চীনের চলমান মতবিরোধ ও ওই অঞ্চলে আমেরিকার যুদ্ধজাহাজ পাঠানোর কারণে পরিস্থিতি যখন উত্তপ্ত তখন এই বিমানটি উদ্বোধন করল বেইজিং।বিমানটির প্রথম প্রদর্শনী উপলক্ষে একটি মহড়ারও আয়োজন করে চীন।
চীনের নয়া এ বোমারু বিমানটির নাম এইচ-সিক্সজে। এটি একসঙ্গে সাতটি জাহাজ-বিধ্বংসী ক্রজ ক্ষেপণাস্ত্র ‘ওয়াইজে-১২’ বহন করতে পারে। অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এসব ক্ষপণাস্ত্র।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, চীনা এই বোমারু বিমানটি আকাশে অন্য বিমান থেকে জ্বালানী সংগ্রহ করতে পারে। তবে নিরাপত্তার কারণে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি বেইজিং।
Leave a Reply