বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

ইরাকি ঘাঁটি থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৩০৯ সময় দেখুন

ইরাকের নিরাপত্তাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে দেশটির তাজি ঘাঁটি। বাগদাদের উত্তরাঞ্চলে অবস্থিত এই ঘাটি থেকে সকল মার্কিন সেনাকে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে এ ঘাটিকে লক্ষ্য করে একাধিকবার রকেট হামলা চালিয়েছে স্থানীয় সশস্ত্র বাহিনীগুলো। এখানে ইরাকি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেয়া হতো। তবে এখন থেকে এটির নিয়ন্ত্রণ পুরোপুরি ইরাকি কর্তৃপক্ষের কাছেই থাকবে। রোববার এই ঘাটি ইরাকের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে মার্কিন সেনাবাহিনী। এতে বলা হয়েছে, দীর্ঘ পরিকল্পনার আওতায় ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে।

ইরাক সরকারের সঙ্গে সমন্বয় করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, তাজি ঘাঁটিতে ২,০০০ এর মতো সেনা ছিল। এই গ্রীষ্মেই তাদের বেশিরভাগ ঘাটি ছেড়ে চলে গেছেন। এখন ঘাঁটির সরঞ্জামাদি থেকে শুরু করে সবকিছু ইরাকি নিরাপত্তাবাহিনী কাছে হস্তান্তর করা হবে। এই প্রক্রিয়া শেষ হলে ঘাঁটির অবশিষ্ট সেনাদেরকে আগামী কয়েকদিনের মধ্যে প্রত্যাহার করা হবে। ইরাকের জয়েন্ট অপারেশন্স কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল তাহসিন আল-খাফাজি বলেন, এ ঘাটিতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সেনারা ইরাকি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিত। তবে তারা এর নিয়ন্ত্রণ হস্তান্তর করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর