শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৪৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৯৫ জন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ২৯৯ সময় দেখুন

সংক্রামক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৮ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট ৩ হাজার ৮৩ জন মানুষ করোনায় প্রাণ হারালেন। এ সময়ের মধ্যে নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৯৫ জন। এ নিয়ে মোট শনাক্ত ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জন। এছাড়া এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৬৮ জন। আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

নাসিমা জানান, ৮১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৬৬৭টি। পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯৩৭টি।

করোনাভাইরাস সংক্রমণের দিক দিয়ে দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানের পরই এখন বাংলাদেশ। উৎসস্থল চীনকে ছাড়িয়েছে এ তিনটি দেশই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর