বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

নড়াইল, খুলনা, সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ জেলায় নতুন এসপি নিয়োগ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৯ সময় দেখুন

ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সহিংসতার ঘটনার জেরে আলোচিত নড়াইল এবং সীমান্ত অঞ্চলের কয়েকটি জেলাসহ মোট সাতটি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নড়াইল, খুলনা, সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ জেলায় পুলিশের শীর্ষ কর্মকর্তা বদলির এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণের উপপরি কমিশনার ও ২৫তম বিসিএসের কর্মকর্তা তৌহিদুল আরিফকে নড়াইলের নতুন এসপি করা হয়েছে। নড়াইলে সম্প্রতি হামলা ও দুই বিএনপি নেতা নিহতের জেরে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে অগ্নিসংযোগের মতো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পুলিশের সংশ্লিষ্ট সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা আরও চোরাগোপ্তা হামলা ও নাশকতা চালাতে পারেন বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অন্য জেলাগুলোর মধ্যে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জে, ডিএমপির উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটে এবং এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনায় বদলি করা হয়েছে। এছাড়া গাইবান্ধার এসপি জসিম উদ্দীনকে ফেনীতে, ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের উপকমিশনার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধায় এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁর এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে পুরোনো পদগুলোতে থাকা কর্মকর্তাদের মধ্যে সুনামগঞ্জের এসপি আবু বসার মোহাম্মদ জাকির হোসেন ও লালমনিরহাটের এসপি মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে পাঠানো হয়েছে। খুলনা জেলার এসপি সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজে, কেএমপির উপকমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, এপিবিএনের এসপি আরেফিন জুয়েলকে সিএমপিতে এবং নওগাঁর এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে পিবিআইয়ে স্থানান্তর করা হয়েছে। এছাড়া ফেনীর এসপি মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়ির ৬ এপিবিএনের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বার্তার পর আইনশৃঙ্খলার সম্ভাব্য অবনতি ও সীমান্তভিত্তিক নাশকতার আশঙ্কায় এ বদলিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে সীমান্তবর্তী ৩০টি জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সীমান্তবর্তী জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক অনলাইন বৈঠকে সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ টহল, তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর কঠোর নির্দেশনা দেন। সম্প্রতি নাশকতার আশঙ্কায় সীমান্তবর্তী ৩০ জেলায় বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। এসব জেলার মধ্যেই পাঁচটিই সীমান্তবর্তী। নাশকতার জন্য সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য দেশে আনার পাশাপাশি ভারতে অবস্থানরত দলটির নেতা-কর্মীদের কেউ কেউ দেশে ঢুকে নাশকতায় অংশ নিতে পারেন—এমন আশঙ্কাও রয়েছে। পাশপাশি দেশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার এবং পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর