শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

নওগাঁর পোরশায় বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩৪ সময় দেখুন

নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সহড়ন্দ টাওয়ার মোড়ে অবস্থিত ৮নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়। এতে অফিসের ভেতর থাকা আসবাবপত্রসহ বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনার বিষয়ে ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুনবী জানান, স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুনবী জানান, বিষয়টি নিয়ে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর