বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩৪ সময় দেখুন

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স তাদের হাই-পারফরম্যান্স সেন্টারের নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলামকে। ফ্র্যাঞ্চাইজিটি আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। লাহোর কালান্দার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সেন্টারের সার্বিক উন্নয়ন, তরুণ ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি এবং কোচিং মানোন্নয়নে আমিনুল তার অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন। তৃণমূল পর্যায়ে ক্রিকেট প্রসারে এবং বিশেষ করে বাংলাদেশে নিজেদের কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্যে তাদের এই নতুন উদ্যোগ।

খেলোয়াড়ি জীবনে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন আমিনুল।

১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের হয়ে খেলেছেন। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্বের ভার ছিল তার কাঁধে। এছাড়া ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে শতক হাঁকানোর অনন্য কৃতিত্ব রয়েছে তার ঝুলিতে। মাঠের ক্রিকেট ছাড়ার পর ক্রিকেট প্রশাসন ও উন্নয়নে তার অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও তিনি কাজ করেছেন। তার এই দীর্ঘ অভিজ্ঞতা ও দূরদর্শিতাকে লাহোর কালান্দার্স এখন নিজেদের কাজে লাগাতে চায়। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। বাংলাদেশের অভিষেক টেস্ট খেলা সেই ১১ জন এখন কে কোথায়।

উল্লেখ্য, ২০১৬ সালে যাত্রা শুরুর পর থেকে পিএসএলে লাহোর কালান্দার্স বেশ আলোচিত একটি নাম। তরুণ প্রতিভা খুঁজে বের করা এবং তাদের বিশেষ পরিচর্যার জন্য ফ্র্যাঞ্চাইজিটি সুনাম কুড়িয়েছে। এখন পর্যন্ত পিএসএলের ইতিহাসে তিনবার শিরোপা জয় করেছে দলটি। নতুন এই দায়িত্বের মাধ্যমে আমিনুল ইসলাম লাহোর কালান্দার্সের উচ্চপর্যায়ের কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে পড়লেন। ফ্র্যাঞ্চাইজিটির লক্ষ্য, আমিনুলের দীর্ঘমেয়াদী ক্রিকেট জ্ঞানকে কাজে লাগিয়ে বিশ্বমানের খেলোয়াড় তৈরির প্রক্রিয়াকে আরও গতিশীল করা। ২০১৬ সাল থেকে পিএসএলে খেলছে লাহোর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর