বগুড়ার শেরপুরে মাদক সেবন ও বিক্রির দায়ে চারজনের কারাদণ্ড
রিপোর্টার নাম
আপডেটের সময় :
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
৩২
সময় দেখুন
বগুড়ার শেরপুরে মাদক সেবন ও বিক্রির দায়ে চারজনের কারাদণ্ড
মোঃ রেজাউল করিম, শেরপুর উপজেলা প্রতিনিধি (বগুড়া), ৩০ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা সেবন এবং বিক্রির অভিযোগে চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত নাজাত মন্ডলের ছেলে মো. মিল্টন হোসেন, কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী গ্রামের মো. শাহিন আলমের ছেলে মো. জাহাঙ্গীর আলম, একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. সোহান এবং গাড়ীদহ ইউনিয়নের রণবীরবালা...
মোঃ রেজাউল করিম, শেরপুর উপজেলা প্রতিনিধি (বগুড়া), ৩০ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা সেবন এবং বিক্রির অভিযোগে চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত নাজাত মন্ডলের ছেলে মো. মিল্টন হোসেন, কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী গ্রামের মো. শাহিন আলমের ছেলে মো. জাহাঙ্গীর আলম, একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. সোহান এবং গাড়ীদহ ইউনিয়নের রণবীরবালা গ্রামের মো. হাছেন সরকারের ছেলে মো. রনি সরকার।
Leave a Reply