বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

তাহসিফের জানাজা সম্পন্ন, উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২২ সময় দেখুন

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির জানাজা রাজধানীর উত্তরায় সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা হয়। পরে তাকে দাফনের জন্য উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে নেওয়া হয়। তাহসিফ সৌরির বাবা একেএম এনায়েতুল করিম হেলাল দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ময়নাতদন্ত শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা মরদেহ নিয়ে উত্তরার বাসায় নিয়ে যান।

পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়, তাহসিফ সাউরির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার মরদেহের পেট ফোলা ছিল। এছাড়া নাক দিয়ে রক্ত বের হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর