বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৭ সময় দেখুন

ক্যাম্পাস প্রতিনিধি-বরিশাল বিশ্ববিদ্যালয়, ২৯ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আজ ২৯ অক্টোবর ২০২৬ তারিখে ‘পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ রক্ষা ও ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২৯ অক্টোবর সকাল ৯:০০ ঘটিকায় এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: মামুন অর রশিদ।

ভিসি বলেন, ‘নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বিএনসিসি ও রোভার স্কাউটসের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’

তিনি আরো বলেন, ‘আমি আশা করি এই ধরনের কার্যক্রম কেবল একদিনের প্রতীকী উদযাপনে সীমাবদ্ধ না রেখে আমরা আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত করব। শিক্ষার্থীদের মাঝে এমন সামাজিক ও সেবামূলক মানসিকতা গড়ে উঠলে তা ভবিষ্যতে সুন্দর সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বিএনসিসি সেনা, নৌ ও রোভার স্কাউট, বরিশাল বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। এ সময় আয়োজক সংগঠনের সদস্য ও শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে পুরো ক্যাম্পাস পরিষ্কার করেন।

অনুষ্ঠানে বিএনসিসি ও স্কাউটসের কর্মকর্তা এবং সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছড়িয়ে পড়ে এ পরিচ্ছন্নতা অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন।

উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর