বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

পটুয়াখালীর দুমকিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৯ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৮ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৪টায় দুমকি থানা ব্রিজ এলাকা থেকে উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম মিলন ও সাধারণ সম্পাদক মো. জহিদুল ইসলাম রুবেলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

র‍্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান লাল মিয়া, সহসভাপতি মো. সাইদুর রহমান খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম সোহেল ও সাংগঠনিক সম্পাদক মো. কালাম তালুকদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি ও সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর