শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

দেশের বাজারে স্বর্ণের দামে ফের সুখবর

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২৯ সময় দেখুন

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে জুয়েলারি ব্যবসায়ীরা। নতুন সমন্বয় অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১,৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই নতুন দর শুক্রবারও অপরিবর্তিত রয়েছে।

নতুন এই দামের তালিকায় ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১৬ হাজার ২৪০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা।

প্রসঙ্গত, এর আগে গত ১৩ অক্টোবর স্বর্ণের দাম কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরির দর ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা করা হয়েছিল। তারও আগে ৯ অক্টোবর দাম বাড়ানো হয়েছিল ২,২১৬ টাকা, যার ফলে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। এদিন ভরিতে তিন হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৮ হাজার ৩১ টাকা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর