শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

দাম্মাম ও রিয়াদে ফ্লাইট স্থগিত করল বিমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২০ সময় দেখুন

সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২১ অক্টোবর রাতে হামলার ঘটনার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি সাময়িকভাবে দাম্মাম ও রিয়াদ রুটে তাদের ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দাম্মাম রুটে আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট বন্ধ থাকবে। পাশাপাশি রিয়াদগামী ফ্লাইটগুলো ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে।

তবে যাত্রীদের সুবিধার্থে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটগুলো নির্ধারিত সূচি মেনেই চলাচল করবে। জরুরি প্রয়োজনে আসন খালি থাকা সাপেক্ষে দাম্মাম ও রিয়াদের যাত্রীরা জেদ্দা বা মদিনা বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। এছাড়া টিকিট ও ভ্রমণসংক্রান্ত যেকোনো প্রয়োজনে যাত্রীদের বিমানের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর