রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ: ফ্লাইট চলাচল ব্যাহত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২১ সময় দেখুন

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রয়টার্সের কাছে ঘটনার প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানবন্দরের ভেতরে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং এর পরপরই মেঝেতে কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ১২টিরও বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে যায় এবং বিমানবন্দরের বিভিন্ন অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া শুরু হয়। সৌদি সরকারের মিডিয়া অফিস কিংবা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এতে বহু মানুষ আহত হয়েছেন। শনিবারের এ ঘটনায় বিমানবন্দরটির কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেয়া হয়েছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে সম্প্রতি সৌদি আরবের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে এই ঘটনাটি ঘটল। চলতি সপ্তাহে বিমানবন্দরটিতে এটি তৃতীয়বারের মতো হামলার ঘটনা। এর আগে অপর দুই হামলায় চারজন প্রাণ হারান এবং কয়েকজন আহত হন; সে সময় একটি উড়োজাহাজও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। চলমান নিরাপত্তা ঝুঁকি ও বিমানবন্দর বন্ধের কারণে আকাশপথে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্যানুসারে, রিয়াদগামী সব ফ্লাইট হয় বাতিল করা হয়েছে, নতুবা অন্য গন্তব্যে সরিয়ে নেওয়া হয়েছে। যাত্রীদের এয়ারলাইনস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে ফ্লাইটের সর্বশেষ তথ্য জানার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৌদি রাজধানীতে ফ্লাইট পরিচালনা স্থগিতের ঘোষণা দিয়েছে কুয়েত এয়ারওয়েজ। একই ধারাবাহিকতায় ইতিহাদ এয়ারওয়েজ এবং কাতার এয়ারওয়েজও তাদের নিজ নিজ হাব থেকে রিয়াদগামী একাধিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর