রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

দিল্লিতে সোমবার বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৯ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১০ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দেশের মানুষের ভোটাধিকার রক্ষা ও সংবিধানকে সুসংহত করার চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী সোমবার (১২ অক্টোবর) রাজধানী দিল্লিতে বিশাল বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’। ১০ অক্টোবর শনিবার আলপ্পুঝায় এক সংবাদ সম্মেলনে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিক্ষোভের দিনই জোটের প্রতিনিধিরা ভারতের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা গ্রহণ করেছেন। ‘মানুষের ভোটাধিকার রক্ষায়’ এবার দিল্লিতে বড় ধরনের প্রতিবাদের ডাক দিয়েছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। সম্প্রতি এই ইস্যুতে নিজেদের উদ্বেগ জানাতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন জোটের নেতারা। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত শনিবারের বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে রীতিমত লকডাউন জারি করেছে ভারত সরকার। বন্ধ করে দিয়েছে মেট্রো স্টেশন ও সারা দেশের সঙ্গে দিল্লির রেল যোগাযোগ। নির্বাচনি প্রক্রিয়া ও ব্যবস্থা সম্পূর্ণ অবাধ এবং সুষ্ঠু না হওয়া পর্যন্ত কংগ্রেস ও ইন্ডিয়া জোট তাদের সংগ্রাম চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন এই কংগ্রেস নেতা।

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরকারিভাবে সুরক্ষা দেওয়ার অপচেষ্টা চলছে বলে অভিযোগ তোলেন বেণুগোপাল। সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তীব্র সমালোচনা করে বলেন, নির্বাচন কমিশনারকে আড়াল করার এই কৌশলই শেষ পর্যন্ত মোদি ও শাহের পতনের বড় কারণ হয়ে দাঁড়াবে। তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী মোদির বর্তমান আচরণ প্রমাণ করে যে তিনি এখন পতনের দ্বারপ্রান্তে রয়েছেন।

বিক্ষোভ ও আন্দোলনের মুখে পরিস্থিতি সামলাতে সরকার হাজার হাজার সশস্ত্র পুলিশ সদস্যকে মাঠে নামিয়েছে বলেও অভিযোগ করেন কংগ্রেসের এই নেতা। এছাড়া কেরালা রাজ্যের প্রসঙ্গ টেনে তিনি জানান, সেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) যে প্রক্রিয়া শুরু হয়েছে, তার বিরুদ্ধে কংগ্রেস অত্যন্ত সতর্ক অবস্থানে থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ভোটাধিকার রক্ষায় বিরোধীদের এই লড়াই সামনের দিনগুলোতে আরও জোরদার করা হবে বলে তিনি জানান। বিরোধীদের আন্দোলনকে তিনি ভয় পাচ্ছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর