শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে দ্রুত দুঃখপ্রকাশ না করলে হাসনাত আবদুল্লাহকে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠান বা কর্মসূচি করতে দেওয়া হবে না : রফিকুল ইসলাম মাদানী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২২ সময় দেখুন

অনলাইন ডেস্ক, ২৯ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে দ্রুত দুঃখপ্রকাশ না করলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহকে ব্রাহ্মণবাড়িয়ায় কোনো ধরনের অনুষ্ঠান বা কর্মসূচি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম মাদানী তার পোস্টে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ জামিয়া ইউনুছিয়ার প্রতি গভীর ভালোবাসা থেকে যেমন কঠোর প্রতিবাদ জানাতে জানে, তেমনি কেউ ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করলে তাকে ক্ষমা করতেও জানে।

তিনি লেখেন, জামিয়া ইউনুছিয়াকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের আবেগ আলাদা। জামিয়ার বিরুদ্ধে কোনো ঘটনা ঘটছে বা সেখানে কোনো সমস্যা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে দোকানদার, কর্মচারী, কৃষক, শ্রমিক থেকে শুরু করে নারীরাও জামিয়াকে রক্ষায় ছুটে আসেন।

হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ করে রফিকুল ইসলাম মাদানী বলেন, বক্তব্য প্রত্যাহার করে দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। কেউ ‘হাসিনা স্টাইলে’ ব্রাহ্মণবাড়িয়ায় কিছু করার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

তবে হাসনাত আবদুল্লাহ দ্রুত দুঃখপ্রকাশ করলে বিষয়টি স্বাভাবিক হয়ে যাবে বলে উল্লেখ করেন রফিকুল ইসলাম। তার ভাষ্য, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আঘাত পেলে উত্তপ্ত হয়ে উঠলেও ক্ষমা করতেও জানে এবং ক্ষমা করলে বুকে টেনে নিতে পারে।

এদিকে হাসনাত আবদুল্লাহর শারীরিক গঠন ও গায়ের রং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যারা কটূক্তি করেছেন, তাদেরও সমালোচনা করেন রফিকুল ইসলাম মাদানী। তিনি বলেন, হাসনাত ভুল বুঝতে পেরে দুঃখপ্রকাশ করলে তাকে নিয়ে এ ধরনের মন্তব্যকারীদেরও নিজেদের অবস্থান থেকে দুঃখপ্রকাশ করা উচিত।

পোস্টের শেষ দিকে হাসনাত আবদুল্লাহর প্রতি দ্রুত দুঃখপ্রকাশ করে বিষয়টি শেষ করার আহ্বান জানান রফিকুল ইসলাম মাদানী। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হাসনাতকে ছোট করে কিছু পেতে চায় না; বরং তাকে ভালোবাসত। তিনি ভুল বুঝতে পেরে তা সংশোধন করলে সেই ভালোবাসা এখনো থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর